সৌমিত্র পাল স্মৃতি ২৬ তম বর্ষ নক আউট ফুটবল প্রতিযোগিতায় জয়ী মহাতাবপুর - The News Lion

সৌমিত্র পাল স্মৃতি ২৬ তম বর্ষ নক আউট ফুটবল প্রতিযোগিতায় জয়ী মহাতাবপুর




দি নিউজ লায়ন ; দুইদিন ব্যাপী সৌমিত্র পাল স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতা বুধবার মেদিনীপুর শহরের পাল বাড়ি ফুটবল মাঠে শুরু হয়।মহাতাবপুর পরিবর্তন সংস্কৃতি সংস্থার পরিচালনায় ২৬ তম বর্ষ ফুটবল প্রতিযোগিতাটি মেদিনীপুর এর প্রয়াত বিধায়ক মৃগেন্দ্র নাথ মাইতি কে উৎসর্গ করা হয়।মোট ৮টি ফুটবল দল খেলায় অংশ গ্রহন  করে।


বৃহস্পতিবার ফাইনাল খেলায় অংশ গ্রহন করে মহাতাবপুর ও পালবাড়ি।পালবাড়িকে তিন শুন্য গোলে হারিয়ে মহাতাব পুর সৌমিত্র পাল স্মৃতি ট্রফি জয়লাভ করে।ওই ফুটবল প্রতিযোগিতায় সহযোগিতা করে মেদিনীপুর পৌরসভা,স্পোর্টস লাভার্স এসোসিয়েশন  ও পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থা।


বৃহস্পতিবার ওই ফুটবল খেলার শেষে জয়ী ও বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।পুরস্কার তুলে দেন বিধায়ক প্রদুৎ ঘোষ,সমাসেবী গোপাল সাহা,বিশ্বনাথ পাণ্ডব সহ অনেকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.